সম্প্রতি মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গতকাল বুধবার ত্রাণসামগ্রী বিতরণ করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক ছাড়াও সংগঠনের সহসভাপতি এস এম মান্নান কচি, পরিচালক শিহাবউদ্দোজা চৌধুরী প্রমুখ। বিজিএমইএর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মোট ২১০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ এবং শাড়ি ও লুঙ্গি। —প্রেস বিজ্ঞপ্তি
