বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আইফোন ১০ আর। রাজধানীর যমুনা ফিউচার পার্কে গেজেট অ্যান্ড গিয়ার শোরুমে আইফোন ১০ আর এর উদ্বোধন করেন অ্যাপেল ব্র্যান্ড আইফোনের বাংলাদেশের একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর কম্পিউটার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) চেয়ারম্যান রাকিবুল কবির। এসময় উপস্থিত ছিলেন জেনারেশন নেক্সটের চিফ অপারেটিং অফিসার রিয়াজুল ইসলাম, সিপিএলের বিজনেস ম্যানেজার মনিরুজ্জামান, গেজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু ও পরিচালক জাহাঙ্গীর আলম।
ঢাকাসহ সারাদেশে অনুমোদিত ডিলারের কাছ থেকে আইফোন ১০ আর কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ছয়টি রঙে নতুন এ ফোনে থাকছে সুপার রেটিনা এইচডি ডিসপ্লে, ১-১২ বায়োনিক চিপ, ডুয়েল এমপিওয়াইড এঙ্গেল ও টেলিফটো ক্যামেরা। এতে ৬ দশমিক ১ ইঞ্চি মাপের ফোনটিতে সিরি সফটওয়্যারের বিশেষ ব্যবহার সুবিধা ও ফেস আইডি ফিচার রয়েছে। ফোরকে ভিডিও রেকর্ডিং ছাড়াও যুক্ত হয়েছে ট্রু ডেপথ ক্যামেরা সিস্টেম। ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি’র নতুন এ আইফোন দাম শুরু হয়েছে ৮২ হাজার টাকা থেকে। - প্রেস বিজ্ঞপ্তি
