সপ্তাহে ব্লক মার্কেটে ৭৫ কোটি টাকার লেনদেন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০২

ইত্তেফাক রিপোর্ট

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, গেল সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানির ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এমএল ডায়িং লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১২ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক ৫ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, ইনটেক ৪৬ লাখ ২০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ৩৫ লাখ ৫০ হাজার, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ৩ কোটি ৫৯ লাখ ৫০ হাজার, মুন্নু সিরামিকস ১ কোটি ৩৮ লাখ, মুন্নু স্টাফলার্স ১ কোটি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৪৬ লাখ ৩০ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ১ কোটি ৫৮ লাখ ৯০ হাজার, গ্লাক্সোস্মিথ ১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা উল্লেখযোগ্য।