‘লাভার’ সফরে সুইফট!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০

টেইলর সুইফটের নতুন অ্যালবাম মানেই চমক। অ্যালবাম প্রকাশের পর তিনি হাত-পা গুটিয়ে বসে থাকেন না একদম! সম্প্রতি মুক্তি পেয়েছে মার্কিন এই পপ গায়িকার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘লাভার’। এ উপলক্ষে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কনসার্ট করছেন তিনি। এই সফরকে ‘লাভার ট্যুর’ বলেও আখ্যা দিয়েছেন অনেকে।

‘লাভার’ প্রকাশের পর একের পর এক রেকর্ড করছেন তিনি। বিলবোর্ডের সেরা ২০০টি অ্যালবামে স্থান করে নিয়েছে এটি। এছাড়া এই সপ্তাহেই ৮ লাখ ৫০ হাজারেরও বেশি কপি বিক্রি হয়েছে অ্যালবামটি। এর মাধ্যমে টেইলর সুইফটের প্রথম শিল্পী হিসেবে ৬টি অ্যালবামের ৫টিই প্রথম সপ্তাহে ৫ লাখেরও বেশি বিক্রি হয়েছে।

লাভার নিয়ে টেইলর সুইফট বলেন, ‘আমি বরাবরের মতো সবার কাছে কৃতজ্ঞ। যারা অ্যালবামটি পছন্দ করেছেন তাদের সরাসরি গান শোনাতে আমি বিভিন্ন শহরে যাবো। সবাই আবারো পাশে থাকবেন আশা করছি।’

এছাড়া সম্প্রতি টেইলর সুইফট তার মাকে উত্সর্গ করে গান গেয়েছেন। গানটির মধ্য দিয়ে নিজের অনুভূতি গুলো প্রকাশ করেছেন সুইফট। তার মায়ের ক্যান্সার চিকিত্সা ও এই পর্যায়ে কাটানো প্রতি মুহূর্তের কথা ব্যক্ত করেছেন এই নতুন গানের মাধ্যমে। সুইফট বলেন, ‘এই গানের প্রতিটি শব্দ লেখা আমার জন্য বেশ কঠিন ছিল। আমার পরিবারের কথাতেই এই গানটির করেছি। তাদের প্রতি আমার অনুভূতিগুলো গানটিতে প্রকাশ করেছি’। এর আগে বছরের সেরা ভিডিও গানের জন্য এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড পেয়েছেন পপ তারকা টেইলর সুইফট। ‘ইউ নিড টু কাম ডাউন’ গানটির জন্যই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। গত ২৬ আগস্ট রাতে যুক্তরাস্ট্রের নিউজার্সিতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করা হয়।