একদিকে শাকিব খানের সঙ্গে শাহেনশাহ ছবি রিলিজের অপেক্ষা। অন্যদিকে কলকাতায় অঙ্কুশের সঙ্গে একটি ছবি রিলিজের পর নুসরাত ফারিয়ার মুভি দুনিয়ার রেস থেমে নেই। একের পর এক নিজেকে ভাঙছেন নানা চরিত্রে। এবার ইফতেখার চৌধুরীর নতুন একটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। তবে তারা ছবির নাম নাকি এখনো খুঁজে পাচ্ছেন না! অনেকগুলো নাম প্রাথমিক বাছাইয়ে এসেছে। এখন দেখা যাক, অগ্নিখ্যাত এই মেধাবী নির্মাতার হাত ধরে নুসরাত ফারিয়ার ক্যারিয়ারের নতুন বাঁকবদল হয় কি-না!
১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মিউজিক ভিডিও ‘রঙ’। এতে শিল্পী পলিনের পাশাপাশি মডেল হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। পার্টি মুডের এই বিশেষ গানটির ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি। জানা গেছে, গানটির নির্মাণ ব্যয় প্রায় ৩০ লাখ টাকা!
