বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯

পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে বরিশালে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউনিসেফ এবং বরিশাল সিটি করপোরেশনের সহায়তায় গত বুধবার শুরু হয়েছে ছয় মাসব্যাপী বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম। বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর আমানতগঞ্জের টিবি হাসপাতাল পুকুরে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় ইউনিসেফ-এর বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ, বিসিসির চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, আয়োজক সংস্থার স্কোপের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিবলুসহ অন্যরা উপস্থিত ছিলেন। উন্নয়ন সংস্থা সেভ দ্য কোস্ট্যাল পিপলের (স্কোপ) আয়োজনে এবং বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ও আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের সহায়তায় নগরীর ৪টি পুকুরে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে।