ভূঞাপুরে নেশাগ্রস্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন বাবা-মা। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার নেশাগ্রস্ত জাহিদুল ইসলাম (২০) নামের ঐ যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ যুবককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত জাহিদুল উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, অভিভাবকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের নেশাগ্রস্ত ছেলেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
