তেভেজের ভিন্নমত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

মাদ্রিদে কোপা লিবার্তাদোরেসের ফিরতি ফাইনাল অনুষ্ঠান মানে ‘কিছু লোকের অবমাননা’। বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড কার্লোস তেভেজ এ মত দেন। আর্জেন্টিনার বিখ্যাত এ দুই দলের মধ্যকার বুয়েন্স এয়ার্স ডার্বিটি আজ রবিবার রিয়াল মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত হবে। বোকা জুনিয়র্স খেলোয়াড়দের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে খ্যাত খেলাটিকে রিভারপ্লেটের মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। তেভেজ বলেন, ‘এখানে খেলা খানিকটা অবাস্তব। তবে আমাদের জন্য মাদ্রিদে খেলার ব্যাপারটিতে মনোযোগী হওয়াও গুরুত্বপূর্ণ।’ আর্জেন্টিনার জাতীয় দলে খেলা তেভেজ আরো বলেন, ‘এটা খেলোয়াড়দের জন্য অতটা না হলেও সমর্থকদের জন্য অবমাননাকর। তারা আমাদের দেশে ফাইনাল খেলার স্বপ্নটা কেড়ে নিয়েছে’।