‘জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন বিষয়ে জিরো টলারেন্স’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন সকল বিষয়ের ওপর আমরা জিরো টলারেন্স গ্রহণ করেছি। মডেল ফার্মেসির বিশেষত্ব হচ্ছে ফার্মাসিস্ট ওষুধের ব্যবহারবিধি, পরিমাণ ক্রেতাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। তিনি বৃহস্পতিবার সকালে পাঁচলাইশে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ষষ্ঠতলায় ‘শেভরন হসপি ফার্মা’ নামে মডেল ফার্মেসির উদ্বোধনকালে এসব কথা বলেন। উদ্বোধন শেষে মহাপরিচালক ফার্মেসি ঘুরে দেখে এবং দায়িত্বরতদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন, জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আকিব হোসেইন, তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান, তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি এম মোসাদ্দেক হোসেন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির পরিচালক (প্রশাসন) ডা. বিদ্যুত্ কান্তি বিশ্বাস, মহাব্যবস্থাপক পুলক পারিয়াল প্রমুখ।