সেন্টমার্টিনে ৮৫০ গ্রাম গাঁজা জব্দ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

সেন্টমার্টিনে কোস্টগার্ড স্টেশনের জওয়ানরা ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করেছে।

সূত্র জানায়, বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে সেন্টমার্টিন বিসিজি স্টেশনের জওয়ানরা দক্ষিণপাড়ায় মাদক বিক্রির খবর পেয়ে অভিযানে গেলে কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৫০ গ্রাম গাঁজা জব্দ করেন। জব্দকৃত গাঁজা টেকনাফ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান সত্যতা নিশ্চিত করেন।