চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার এক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

চট্টগ্রামে স্কুলব্যাগে অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় এক দুর্বৃত্তকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তার নাম শহিদুল ইসলাম খোকন। বুধবার গভীর রাতে নগরীর স্টেশন রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সাতটি ছিনতাই মামলার আসামি। কাঁধে ঝোলানো স্কুলব্যাগে অস্ত্র নিয়ে সে ছিনতাইয়ের উদ্দেশ্যে বেরিয়েছিল। তার ব্যাগে একটি ওয়ানশুটার গান পাওয়া গেছে। গ্রেফতার শহীদুল ইসলাম খোকন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তালেবের ছেলে। তার বাসা চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটোপুল এলাকায়।