পেসারহীন বাংলাদেশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

আগের দিন পর্যন্ত মনে হচ্ছিল এক পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। কিন্তু দল ঘোষণার পর দেখা গেল দলে স্বীকৃত কোনো পেস বোলারই নেই। পেস বল করতে পারেন এই একাদশে কেবল মাত্র সৌম্য সরকার। এই নিয়ে দ্বিতীয়বার স্বীকৃত কোনো পেসার ছাড়াই টেস্ট খেলতে নামল বাংলাদেশ।

এর আগে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথমবারের মতো পেসার ছাড়াই টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। টেস্ট ইতিহাসেই বিশেষজ্ঞ পেসার ছাড়া খেলতে নামা খুব বিরল ঘটনা। ১৯৬০-এর দশকে ভারত ‘স্পিন কোয়ার্টেট’ খেলাতে গিয়ে বার্মিংহাম টেস্টে কোনো স্বীকৃত পেসার খেলায়নি। এ ছাড়াও বেশ কয়েকটা ম্যাচ আছে, যেখানে ভারতের হয়ে স্বীকৃত কোনো ফাস্ট বোলার মাঠে নামেননি। সুনীল গাভাস্কার, একনাথ সোলকাররা পেস বোলিংয়ের কাজ চালিয়েছেন।