আবার মাঠে গড়াচ্ছে ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

ফুটবল প্রেমীদের ফুটবল নিয়ে উচ্ছ্বাস আরো বাড়িয়ে দিতে গত বছরের ধারাবাহিকতায় এবছরও ‘ক্লিয়ার মেন বাংলাদেশ আন্ডার সেভেনটিন চ্যাম্পিয়নশিপ’।

সারাদেশের ২৭২ টিরও বেশি স্কুল ফুটবল দলের অংশগ্রহণে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ আন্ডার সেভেনটিন চ্যাম্পিয়নশিপ’। বিশ্বের ১ নম্বর মেন’স শ্যাম্পু ব্র্যান্ড ক্লিয়ার মেন আয়োজন করছে এই আসরটি।

এই টুর্নামেন্টের পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলের জনপ্রিয়তাকে আরো বাড়ানো, প্রতিভাবান ফুটবলারদের বের করে আনা ও স্কুল ফুটবল দলের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সেরা ১৬ স্কুল খেলবে ঢাকার ফাইনাল রাউন্ডে। টুর্নামেন্টের নির্বাচিত সেরা ৩৬ জন ফুটবলার পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ। এদের মধ্য থেকেই দেশ কাঁপানো সেরা ছয় ফুটবলার যাবে ইংল্যান্ডের বিখ্যাত ম্যানচেস্টার সিটি ক্লাবের একাডেমি কোচের কাছে প্রশিক্ষণ নিতে।

গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন

বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, ইউনিলিভার বাংলাদেশ এর মার্কেটিং ডিরেক্টর, পারসোনাল  কেয়ার, নাফীস আনোয়ার প্রমুখ। খবর বিজ্ঞপ্তির