আবর্জনা রাখার স্থান চাই

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

আমারা দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তার পাশে, খোলা পরিবেশে এবং খালের আশেপাশে পৌরসভা ও সিটি করপোরেশনের আবর্জনা রাখা হচ্ছে। ময়লার পচা গন্ধে আশেপাশে যাওয়াই কষ্টকর। ময়লাগুলো খোলা পরিবেশে রাখার ফলে বৃষ্টির মাধ্যমে অতি সহজে আশেপাশের জমি ও খালগুলোতে ছড়িয়ে পরছে। ফসলি জমিগুলোর  উর্বরতা নষ্ট হচ্ছে। অল্পতেই খালগুলো ভরাট হয়ে যাচ্ছে।  আমরা চাই বিশেষ কোনো পদ্ধতিতে ময়লাগুলো প্রক্রিয়াজাত করে তা নির্দিষ্ট স্থানে ফেলা হোক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এবং মওনা কালিয়াকৈর সড়কের লবলং খালে ফেলা হচ্ছে শ্রীপুর পৌরসভার ময়লা-আবর্জনা। ফলে পচা গন্ধে অতিষ্ঠ আশেপাশের জনমানুষ। ময়লা ফেলার ফলে লবলং খালটি ভরাট হচ্ছে। গভীরতা হারনোর ফলে একটু বৃষ্টি হলেই খালের পচা পানি পাশের ফসলি জমিতে উঠে পড়ে। এমন পরিবেশ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । অবিলম্বে ময়লা ফেলার স্থান অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।                                   

জাহিদুল ইসলাম

শ্রীপুর, গাজীপুর