একজন মানুষ বই পড়ে নিজেকে একজন খাঁটি মানুষ এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারে। একটি বই মানুষের আত্ম-উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে, জগত্টাকে নতুন করে চিনতে হলে, নানা বিষয় সমপর্কে জানতে হলে পড়তে হবে বই। জগতের বিখ্যাত সব মানুষ বই পড়তেন এবং অন্যকে বই পড়ার প্রতি উত্সাহ দিতেন। বর্তমানে ইন্টারনেটভিত্তিক ই-বুকের প্রচলন হওয়ায় শিক্ষার্থীরা খুব সহজেই বই পড়তে পারে এবং অনেক কিছু জানতে পারে। তাই আমাদের সবার আত্ম-উন্নয়নের জন্য বই পড়া উচিত।
মো.ওসমান গনি শুভ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
