সূর্যের হাসি নেটওয়ার্কের ৩৯৯টি ক্লিনিকের ৭৬২ জন মহিলা প্যারামেডিক ও মিডওয়াইফকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়েছে। তাদের পুনর্বহালের দাবিও উঠেছে। তারই অংশ হিসাবে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, তাদের দক্ষ সেবায় সূর্যের হাসি ক্লিনিক যে মুহূর্তে শূন্য থেকে পূর্ণতার দিকে ঠিক সেই মুহূর্তে তাদের চাকরিচ্যুতি অন্যায় ও বড়োই নির্মম। একই সঙ্গে তারা সিদ্ধান্তটির প্রতিবাদ ও তাদের পুনর্বহালের দাবি জানান।
