দেশে সাক্ষরতার হার ৭৩.৯

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে বর্তমানে সাক্ষরতার হার শতকরা ৭৩.৯ ভাগে উন্নীত হয়েছে, যা ২০০৫ সালে তত্কালীন সরকারের সময় ছিল শতকরা ৫৩.৫ ভাগ। প্রতিমন্ত্রী গতকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ. এ. এম মঞ্জুর কাদির ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক স্বপন কুমার ঘোষ উপস্থিতি ছিলেন। —বাসস