ক্যাপশন নিউজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

আইটি ও টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার এডিএন টেলিকমের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশানে আইপিডিসির হেড অফিস প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। চুক্তির অধীনে, আইপিডিসি তাদের অভিজ্ঞ রিলেশনশিপ ম্যানেজারদের দ্বারা এডিএন গ্রুপের কর্মীদেরকে বিভিন্ন প্রকার আর্থিক সমাধান ও পরামর্শ দেওয়ার পাশাপাশি এডিএন গ্রুপের কর্মীদের জন্য বিশেষ অটোলোন সুবিধা প্রদান করবে। আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম এবং এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদের মধ্যে এই চুক্তি বিনিময় হয়। আইপিডিসির পক্ষ থেকে আইপিডিসির ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ; এডিএন গ্রুপের পক্ষ থেকে এডিএন গ্রুপের ভাইস চেয়ারম্যান জহির আহমেদ ও এডিএন গ্রুপের সিএফও মো. এনায়েত হোসেনসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

 

০০০

 

নোয়াখালীর সেনবাগে ৪৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ড. মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংকের চৌমুহনী শাখার প্রধান এইচ এস শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

 

০০০

 

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাতে ৩ কোটি ৭৫ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে। সম্প্রতি কসবা পৌর শহরে কোম্পানির নিজস্ব কার্যালয়ে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মধ্যে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও পরিচালক মতিউর রহমান

 

০০০

 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীর সঙ্গে মেয়র কার্যালয়ে এক সৌজন্য সভায় অংশগ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবির ইভিপি মো. সেকান্দর-ই-আজম ইউসিবি নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এফভিপি মো. নুরুল আবসার, চাষাঢ়া শাখার ব্যবস্থাপক  মো. কামরুল ইসলাম প্রমুখ