ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০

মো. একরামুল হক ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিলকুশা শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি ২০০৬ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদান করেন।—প্রেস বিজ্ঞপ্তি