পলিথিন ব্যাগে মোড়ানো নবজাতক, দায়িত্ব নিলেন ঝালমুড়ি বিক্রেতা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৭

অভয়নগর ২ নম্বর ওয়ার্ডের কাপাশহাটি গ্রামের বিপরীতে ভৈরব নদ ব্রিজসংলগ্ন রেললাইনের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার একটি পলিথিনের ব্যাগে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পরশ মিলের রেলওয়ে সিকিউরিটি গার্ড কান্নার আওয়াজ শুনে পলিথিনের ভেতর থেকে দুই বা তিন দিন বয়সি নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। এ সময় লক্ষ্মীপুর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আশরাফ নবজাতকের দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় ডাক্তারের পরামর্শে বায়োমিল-১ দুধ কিনেছেন বলে তিনি জানান। আশরাফ বলেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে বাচ্চাটি দান করেছেন। আমি মেহনত করে তাকে মানুষের মতো মানুষ করব।