রূপগঞ্জে তরুণীর গলাকাটা লাশ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১২

 

রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের ১ নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে এক অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, ভোলানাথপুর এলাকার কাশফুলের একটি ঝোপে তরুণীর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের ধারণা, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঐ তরুণীকে গলা কেটে হত্যার পর লাশ কাশফুলের ঝোপে ফেলে রেখে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।