জার্মানি আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯

জার্মানি আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ২৫ আগস্ট ফ্রাঙ্কফুট শহরের হাউস গালুসে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে জাতীয় জাতীয় শোক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জার্মানি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম পুলকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জার্মানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, উপদেষ্টা নুরুল ইসলাম, আমিনুর রহমান খসরু, নাসিরুদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আশুতোষ বণিক, সহসভাপতি আব্দুল মান্নান, জিল্লুর রহমান, আতিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, শেখ বাদল আহমেদ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি