বসুন্ধরা এলপি গ্যাস পরিবেশকদের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯

বৃহস্পতিবার বসুন্ধরা হেডকোয়ার্টার-২ এ বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর পক্ষ থেকে বসুন্ধরা এলপি গ্যাসের নিজস্ব পরিবেশকের কৃতী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেড এম আহমেদ প্রন্স (হেড অফ মার্কেটিং, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এবং হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), মাহবুব আলম (হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ), জাকারিয়া জালাল (জিএম, সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লিঃ)।

বিশেষ অতিথি ছিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা (সিইও) আয়মান সাদিক।

অনুষ্ঠানে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়, এরমধ্যে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থী ছিল পাঁচ জন।—প্রেস বিজ্ঞপ্তি