নানকপুত্র সায়ামের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের একমাত্র পুত্র সায়াম উর রহমান সায়ামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে এদিন  সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন বিকাল ৫টায় বাড়ি নং-৫৮ (আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের পাশে), সড়ক-৩/এ, ধানমন্ডি, ঢাকায় আলোচনা সভা, খতেম কোরআন, দোয়া ও মিলাদ মাহিফলের আয়োজন করেছে। এতে মরহুমের পিতা নানক ও মাতা অ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে দোয়া করার অনুরোধ  করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি