র্যাবের মিডিয়া শাখার পরিচালক হলেন লে. কর্নেল সারওয়ার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হলেন লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম। তিনি লে. কর্নেল এমরানুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। গতকাল বৃহস্পতিবার লে.কর্নেল সারওয়ার এই শাখার পরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।

লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম ২০০০ সালের ২৬ নভেম্বর ৪৩তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরে কমিশন লাভ করেন। তিনি এসও, ডেপুটি এফপিএম মনোস্ক জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ৩ ডিসেম্বর প্রেষণে র্যাব ফোর্সেসে যোগদান করেন। এরপর তিনি ২০১৭ সালের ৩০ জানুয়ারি র্যাব-১ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।