কুমিল্ল¬া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কবে?

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:১১

২০০৬ সালের ২৮ মে  কুমিল্ল­া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রায় ১২টি বছর পার হতে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও সমাবর্তনের (প্রথম) আয়োজন করতে পারেননি। সবক’টি বিভাগ মিলিয়ে প্রথম ৭টি ব্যাচের ১০ হাজারের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেরিয়ে গেলেও তারা কেউই সমাবর্তনের মুখ দেখেনি!  সমাবর্তন ছাড়াই প্রতিবছর গ্রাজুয়েটকে সাময়িক সনদ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হচ্ছে। সমাবর্তন শিক্ষার্থীদের লেখাপড়ায় শক্তি জোগায়, উজ্জীবিত করে। সমাবর্তনে পড়ালেখা শেষ করা শিক্ষার্থীরা শুধু সনদপত্র গ্রহণ করে, তা নয়। সমাবর্তন শিক্ষার্থীদের দেশ ও জাতির সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবকল্যাণে নিবেদিত করার প্রেরণা দিয়ে থাকে। কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়ের পরে বা কাছাকাছি সময়ে প্রতিষ্ঠিত এমন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এক বা একাধিকবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ইচ্ছা ও আন্তরিকতা থাকলে সমাবর্তন আয়োজন করা খুব কঠিন কাজ নয়! পরিশেষে, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, যত শীঘ্রসম্ভব সমাবর্তনের ব্যবস্থা করুন।

শতাব্দী জুবায়ের

কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়