শব্দ দূষণকারী গাড়ি ধরতে কঠোর হচ্ছে ফ্রান্স

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৯

ফ্রান্সের প্যারিসে শব্দ দূষণকারী গাড়ি ধরতে বিশেষ রাডার বসানো হচ্ছে। যেসব গাড়ি শব্দ দূষণ তৈরি করবে, তাদেরকে আইনের আওতায় আনতে এ রাডার কাজ করবে। এটি স্বয়ংক্রিয়ভাবে শব্দ দূষণকারী গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করবে। প্যারিস শহরের কিছু অঞ্চলে বসানো এ রাডারে চারটি মাইক্রোফোন যুক্ত করা আছে, যা শব্দের উত্স শনাক্ত করে তা সিসিটিভি ফুটেজের সঙ্গে যুক্ত করে দিতে সক্ষম। প্যারিসে এখন পর্যন্ত ৪০টির মতো স্থানে এ রাডার প্রাথমিকভাবে ব্যবহার করা হয়েছে। তবে শাস্তি বাস্তবায়নের আগে এ ব্যাপারে জনগণের মতামত নেওয়া হবে। এ জন্য ভোটাভুটিও  হতে পারে।