বিশ্বে সবচেয়ে দ্রুত দূষিত হওয়ার তালিকায় থাকা ভারত এবার প্লাস্টিক পণ্য কমানোর পদক্ষেপ নিতে যাচ্ছে। ব্যাগ, কাপ, প্লেট, ছোটো বোতল, স্ট্র এবং শ্যাম্পোর ছোটো প্যাকেট এ ছয় ধরনের প্লাস্টিক পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে দেশটিতে। পণ্যগুলোর উত্পাদন, ব্যবহার এবং আমদানি এ নিষেধাজ্ঞার আওতায় থাকছে বলে তারা জানিয়েছেন। বর্তমানে ভারতে বছরে এক কোটি ৪০ লাখ টন প্লাস্টিক পণ্য ব্যবহার করা হয়। তবে এ ছয়টি প্লাস্টিক পণ্য নিষিদ্ধ হলে তা দেশটির মোট প্লাস্টিক বর্জ্যের পরিমাণ পাঁচ থেকে ১০ শতাংশ কমাবে।
—নাঈমা সুলতানা
