জেনে নিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০

গ ত এক দশক ধরে বাংলাদেশে গড়ে ছয় শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আসছে। সর্বশেষ অর্থবছরে আট শতাংশের রেকর্ড স্পর্শ করেছে প্রবৃদ্ধি। আগামীতে শক্তিশালী প্রবৃদ্ধির ইঙ্গিত রয়েছে। এমন পরিস্থিতিতে দেশে বর্তমানে   ৪৭ শতাংশ নাগরিকের বয়স ২৫ বছরের বেশি। জিডিপির ৩০ শতাংশ আসছে শিল্প খাত থেকে। দেশে ৩৫ শতাংশ নগরায়ন হয়েছে। গ্রামগুলোতে শহরের নানা আধুনিক     সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে জোর দিয়েছে সরকার। ফলে গ্রামীণ অর্থনীতিতে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। গ্রামীণ জনপদে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হলে শহরমুখী গ্রামীণ জনস্রোত এমনিতেই কমে আসবে।