জিয়াউল হাসান সবুজ, সহকারী শিক্ষক
গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
কচুয়া,বাগেরহাট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রমিত বাংলা বানানের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানবো। আশা করি এগুলো তোমাদের শুদ্ধ বানান শেখায় অনেক সহায়তা করবে।
প্রমিত বাংলা বানানের নিয়ম:
১৩। আরবি বর্ণ এর বাংলা প্রতিবর্ণ হবে শ, আর
এর বাংলা প্রতিবর্ণ হবে স।
যেমন: সালাম, শাহাদত, শামস, ইনসান ইত্যাদি।
১৪। সমাসবদ্ধ পদ বা বহুবচন নির্দেশক শব্দগুলোর মাঝে ফাঁক রাখা যাবে না। যেমন: চিঠিপত্র, আবেদনপত্র, ছাড়পত্র (পত্র), বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত (গ্রস্ত), গ্রামগুলি, গ্রামগুলো (গুলি,গুলো), রচনামূলক, সেবামূলক (মূলক), বইসমূহ, সেবাসমূহ (সমূহ), যত্নসহ, পরিমাপসহ (সহ), ত্রুটিজনিত (জনিত), আশঙ্কাজনক, বিপদজনক (জনক), অনুগ্রহপূর্বক, উল্লেখপূর্বক (পূর্বক), প্রতিষ্ঠানভুক্ত, এমপিওভুক্তি (ভু্ক্ত,ভুক্তি), গ্রামভিত্তিক, এলাকাভিত্তিক, রোলভিত্তিক (ভিত্তিক), অন্তর্ভুক্তকরণ, এমপিওভুক্তকরণ, প্রতিবর্ণীকরণ (করণ), আমদানিকারক, রফতানিকারক (কারক), কষ্টদায়ক, আরামদায়ক (দায়ক), স্ত্রীবাচক (বাচক), দেশবাসী, এলাকাবাসী, গ্রামবাসী (বাসী), সুন্দরভাবে, ভালোভাবে (ভাবে), চাকরিজীবী, শ্রমজীবী (জীবী), সদস্যগণ, মুরব্বিগণ (গণ), সহকারী, আবেদনকারী, ছিনতাইকারী (কারী), সন্ধ্যাকালীন, শীতকালীন (কালীন), জ্ঞানহীন, দয়াহীন (হীন), দিনব্যাপী, মাসব্যাপী, বছরব্যাপী (ব্যাপী) ইত্যাদি। এ ছাড়াও যথাবিহিত, যথাসময়, যথাযথ, যথাক্রমে, পুনঃপুন, পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা, বহিঃপ্রকাশ শব্দগুলো এক সাথে ব্যবহার হবে।
১৫। বিদেশি শব্দে সমসময় ই-কার ব্যবহার হবে। যেমন: আইসক্রিম, অ্যাকাডেমি, আরবি, জানুয়ারি, ফেব্রুয়ারি, স্টিমার, ডিগ্রি, নমিনি, কিডনি, ফ্রি, ফি, স্ক্রিন, পার্টনারশিপ, স্টেশনারি, নোটারি, লটারি, সেক্রেটারি, প্রাইমারি ইত্যাদি।
১৬। ’ঙ’ এবং ’ং অনুস্বর‘ কাছাকাছি হলেও এক নয়। যেখানে ঙ ব্যবহার করতে হবে সেখানে অনুস্বর ব্যবহার করা যাবে না অর্থাত্ একটির স্থলে অন্যটি ব্যবহার করা যাবে না যেটাকে বাংলা ব্যাকরণে বলে ধ্বনি বিপর্যয়। যেমন ঙ যোগে কিছু উদাহরণ: অঙ্ক, অঙ্কন, অঙ্কুর, অঙ্গ, আকাঙ্ক্ষা, আঙ্গুল / আঙুল, আশঙ্কা, ইঙ্গিত, উলঙ্গ, কঙ্কর, কঙ্কাল, গঙ্গা, চোঙ্গা, পঙ্কজ, পতঙ্গ, প্রাঙ্গণ, বাঙালি, ভঙ্গ, মঙ্গল, রঙ্গিন/রঙিন, লঙ্ঘন, লিঙ্গ, শঙ্কা, শঙ্খ, শৃঙ্খল, সঙ্গী, সঙ্গে, হাঙ্গাম, হুঙ্কার ইত্যাদি।
অনুস্বর যোগে কিছু উদাহরণ: কিংবদন্তি, সংজ্ঞা, সংক্রামণ, সংক্রান্ত, সংক্ষিপ্ত, সংখ্যা, সংগঠন, সংগ্রাম, সংগ্রহ, সংগৃহীত ইত্যাদি।
উল্লেখ্য যে, বাংলা ও বাংলাদেশ শব্দ দুটি সমসময় অনুস্বর যোগে লেখতে হবে কারণ এ দুটি সংবিধানে এভাবেই লেখা আছে।
১৭। ইংরেজিতে angle, corner (<) বোঝালে বাংলায় হবে কোণ। পরের অংশ আগামীকাল

