বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয় ,চাঁদপুর
১। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে গঠিত হয়? (ক) ১০এপ্রিল(খ) ১৪এপ্রিল(গ) ১৭এপ্রিল (ঘ) ১৯এপ্রিল
২। অপারেশন সার্চ লাইট তৈরি করেন- (i) ইয়াহিয়া খান (ii) টিক্কা খান
(iii) রাও ফরমান আলী। (ক) i ও ii (খ) i ও iii (গ) iiও iii (ঘ) i,ii ও iii। নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : রাকিব টিভিতে একটি নাটকে দেখে,মুগবুল সাহেব কারাগারে বন্দী। তিনি মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য লড়াই করেন। তিনি এক বক্তব্যে বলেন, আমি দেশের সকল মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করতে চাই। ইহাই আমার ব্রত। এটা দেখে রাকিবের মন কেঁদে উঠল। ৩। উদ্দীপকে কোন মহান নেতার চরিত্র ফুটে উঠেছে ? (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) নেতাজী সুবাস চন্দ্র (গ) মাওলানা ভাসানী (ঘ) মহাত্মা গান্ধী। ৪। আলোচ্য নেতার গৃহীত পদক্ষেপ- (i) পাঁচসালা পরিকল্পনা (ii) সংবিধান প্রণয়ন ১৯৭২ (iii) সাধারণ নির্বচন ১৯৭৩। (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i,ii ও iii। ৫। আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে কে ? (ক) ইয়াইয়া খান (খ) রাও ফরমান আলী
(গ) টিক্কা খান (ঘ) লিয়াকত আলী খান । ৬। বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন কারা ? (ক) ছাত্ররা (খ) নারীরা
(গ) লেখকরা (ঘ) প্রবাসী বাঙালিরা ।
৭ । মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ? (ক) ১০টি (খ) ১১টি (গ) ১২টি (ঘ) ১৩টি। ৮। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ফসল কোনটি ? (ক) মহান মুক্তিযুদ্ধ (খ) মহান স্বাধীনতা
(গ) জাতীয় পতাকা (ঘ) বাংলাদেশ । ৯। বাম রাজনৈতিক দল নিয়ে আওয়ামী লীগ কী গঠন করে ?
(ক) গেরিলা বাহিনী (খ) মুক্তি ফৌজ
(গ) গুপ্ত বাহিনী (ঘ) উপদেষ্টা পরিষদ। নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : স্নেহা গভীর ঘুমে স্বপ্ন দেখেছিল। একদল লুটপাটকারী তার এলাকার নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালায়। আর একজন সাহসী নেতা তার কৌশলী নেতৃত্বে লুটপাটকারীদের পরাস্ত করে তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করেন। ১০। উদ্দীপকে নেতার সাথে কার মিল রয়েছে ?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) ডক্টর কামাল হোসেন (গ) মাওলানা ভাসানী (ঘ) মহাত্মা গান্ধী।
১১। উক্ত নেতার নেতৃত্বে- (i) শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হয় (ii) কৃষকরা উপকৃত হয় (iii) অবকাঠামোগত উন্নয়ন ঘটে। (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii। ১২। জাতিসংঘের মূল উদ্দেশ্য হিসেবে সমর্থনযোগ্য-
(i) বিশ্বশান্তি প্রতিষ্ঠা (ii) ত্রাণ বিতরণ (iii) নিরাপত্তা রক্ষা করা। (ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii। ১৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ শুরু হয় কখন ?
(ক) সন্ধ্যায় (খ) মধ্যরাতে
(গ) গভীর রাতে (ঘ) ভোর রাতে। ১৪। কালো রাত্রি হিসেবে নিচের কোন তারিখটি সমর্থনযোগ্য ?
(ক) ২১ মার্চ (খ) ২৫ মার্চ (গ) ২৬ মার্চ (ঘ) ২৭ মার্চ। ১৫। বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কেন ?
(ক) বাঙালি জাতিকে মেধাশূন্য করতে
(খ) যুদ্ধে জয়লাভ করতে (গ) বাঙালি জাতিকে কলঙ্কিত করতে
(ঘ) নিজেদের মধ্যে দ্বন্ধ সৃষ্টি করতে।
১৬। পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পড়ে যে কারণে-
(i) বঙ্গবন্ধুর নির্দেশে (ii) বাংলাদেশকে শত্রুমুক্ত করতে (iii) স্বাধীনতা অর্জনের জন্য।
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i,ii ও iii । ১৭। অপরাজেয় বাংলা কাদের প্রেরণার উত্স হয়ে আছে ?
(ক) শ্রমিকের (খ) ছাত্র সমাজের
(গ) কৃষকের (ঘ) শিক্ষকদের।
উত্তর : ১ (ক), ২ (গ), ৩ (ক), ৪ (ঘ), ৫ (ক), ৬ (ঘ), ৭ (খ), ৮ (ক), ৯ (ঘ), ১০ (ক), ১১ (ঘ), ১২ (গ), ১৩ (গ), ১৪ (খ), ১৫ (ক), ১৬ (ঘ), ১৭ (খ)
