ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২

মোহাম্মদ নুরুল হক, প্রভাষক

মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১.ল্যাপটপ কী?

উত্তর : ল্যাপটপ এক ধরনের ছোট কম্পিউটার।

২.জয়স্টিক কী?

উত্তর : কম্পিউটারের গেম খেলার জন্য ব্যবহূত এক ধরনের ইনপুট ডিভাইস হলো জয়স্টিক।

৩.ওএমআর মেশিন কী?

উত্তর : যে যন্ত্রগুলো পরীক্ষার গোলক ভরাট করা খাতা পড়তে পারে সে যন্ত্রগুলোকে ওএমআর মেশিন বলে।

৪. RAM -এর পূর্ণরূপ কী?

উত্তর : RAM -এর পূর্ণরূপ Random Access Memory.

৫.মাদারবোর্ড কী?

উত্তর : কম্পিউটারের ভেতরে যে বোর্ডে অসংখ্য ইলেকট্রনিকস খুঁটিনাটি লাগানো থাকে তাকে মাদারবোর্ড বলে। এটি কম্পিউটারের সবচেয় গুরুত্বপূর্ণ অংশ।

৬. স্টোরেজ ডিভাইস কী?

উত্তর :যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করা হয় তাকে স্টোরেজ ডিভাইস বলে।

৭. হার্ডকপি কী?

উত্তর : হার্ডকপি হলো কাগজে মুদ্রিত কপি।

৮.অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?

উত্তর :যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার ব্যবহারকারী প্রাত্যহিক জীবনের বিভিন্ন কাজ করার সুযোগ পায়, তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে।

৯. হার্ডওয়্যার কী?

উত্তর : ইনপুট, আউটপুট, মেমোরি ও প্রসেসর কোনো না কোনো যন্ত্রপাতি। কম্পিউটারের যন্ত্রপাতির এ অংশগুলোকে বলে কম্পিউটার হার্ডওয়্যার।

১০. আউটপুট ডিভাইসের মূল কাজ কী?

উত্তর : আউটপুট ডিভাইসের মূল কাজ হলো ফলাফল উপস্থাপন করা।

১১.সফটওয়্যার কত প্রকার ও কী কী?

উত্তর : সফটওয়্যার দুই প্রকার  যথা— অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

১২. কম্পিউটার কয়টি অংশের সাহায্যে কাজ করে?

উত্তর : কম্পিউটার চারটি মূল অংশের সাহায্যে কাজ করে। অংশগুলো হলো— ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসর।