আজকে জানো

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৩

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস।  একটু একটু করে জানো আনন্দ পাবে।

১. পরিবেশ দূষণ কী?   

উত্তর :বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে।

২.পরিবেশ দূষণের প্রধান উত্স কী? 

উত্তর :শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন : তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উত্স।

৩.সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কী বলে তুমি মনে কর?               

উত্তর :পরিবেশ দূষণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হিমবাহের বরফ গলে যাওয়াই সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ।

৪. দুটি পানিবাহিত রোগের নাম লেখ।

উত্তর : দুটি পানিবাহিত রোগের নাম—

i. ডায়রিয়া ও ii. কলেরা।

৫.এসিড বৃষ্টির দুটি কারণ লেখ।

উত্তর : এসিড বৃষ্টির দুইটি কারণ—

i.জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এসকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় ও এসিড বৃষ্টি তৈরি হয়।

ii.কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয়।

৬. এসিড বৃষ্টির দুটি ক্ষতিকর দিক লেখ।

উত্তর : এসিড বৃষ্টির দুইটি ক্ষতিকর দিক—

i.জীবের নানান ক্ষতি হতে পারে।

ii.জীব মারাও যেতে পারে।

৭.মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম লেখ।

উত্তর : মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম—

i.পয়ঃনিষ্কাশন বর্জ্য। ii.কারখানার ক্ষতিকর বর্জ্য।

৮.শব্দ দূষণের দুটি ক্ষতিকর প্রভাব লেখ।

উত্তর : শব্দ দূষণের দুটি ক্ষতিকর প্রভাব হলো—

i. মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করা।

ii. অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা হতে পারে।

৯. দুই ধরনের পরিবেশ দূষণের নাম লেখ।        

উত্তর : দুই ধরনের পরিবেশ দূষণের নাম হলো—

i. মাটি দূষণ ও ii. বায়ু দূষণ।

১০.পরিবেশে পানি দূষণের দুটি প্রভাব লেখ।

উত্তর : পরিবেশে পানি দূষণের দুটি প্রভাব হলো—

i. মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে।

ii.  জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃংখলে ব্যাঘাত ঘটছে।