তিন আমেরিকান বাবা নিজেদের ছেলেরা কে কেমন ক্যারিয়ার করেছে তা নিয়ে আলোচনা করছে। একজন বলল, ‘আমার ছেলে ব্যবসা করে ভালোই টাকাপয়সা করেছে। এতোই কামিয়েছে যে গত মাসে সে একটা বাড়িই গিফট করেছে তার এক বন্ধুকে।’ আরেক বাবা বলল, ‘আমার ছেলেও ব্যবসা করে ভালোই কামিয়েছে; সেও তার এক বন্ধুকে একটা দামি হোটেলের একটা স্যুইট গিফট করেছে।’ তখন তৃতীয় বাবা বলতে শুরু করল—‘আমার ছেলে ব্যবসা না করলেও চাকরি করে নিজের ক্যারিয়ার ভালোই গুছিয়ে নিয়েছে। ভালোই টাকাপয়সা কামাচ্ছে। গত মাসে সেও তার এক বন্ধুকে একটা জাগুয়ার গাড়ি গিফট করেছে।’ এ সময় তিন বাবার আরেক বন্ধু এসে হাজির। তখন তারা তিনজনই জানতে চাইল, ‘আচ্ছা তোমার ছেলে তার ক্যারিয়ার কেমন করেছে, টাকাপয়সা কেমন কামাচ্ছে?’ তখন চতুর্থ বাবা খেপে গেলেন, ‘ঐ হারামজাদার কথা আর বলবেন না...তবে তার ইনকাম খারাপ না, গত মাসে দেখলাম একটা জাগুয়ার গাড়ি, একটা বাড়ি আর হোটেলের একটা প্রেসিডেনসিয়াল স্যুইট-এর মালিক হয়েছে।’
