বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে জায়গা হয়নি অলরাউন্ডার সিকান্দার রাজার। বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। প্রথমদিনই মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুতুমবদজি, টনি মুনিয়ঙ্গা, কাইল জার্ভিস, তেন্দাই চাতারা, ক্রিস্টোফার এমপুফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, এইনস্লে এনডলোভো, তিমিসেন মারুমা, রায়ান বার্ল।
