কৃতিত্বটা অধিনায়ক রশিদ খানের। প্রথম সেশনেই গতকাল হুড়মুড় করে আফগানিস্তানের নিচের দিকের ব্যাটসম্যানরা ফিরে যাচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই তুমুল পালটা আক্রমণ শুরু করেন রশিদ খান। ফলে আফগানিস্তানের দলীয় স্কোর ৩১৪ পার হয়ে যায়। সঙ্গে সঙ্গে দলটি টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোর খুঁজে পায়। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ৩৪২ রান করেছে টেস্টে নবাগত এই দলটি।
এর আগে আফগানিস্তানের টেস্টে সর্বোচ্চ রান ছিল ৩১৪; গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে এই স্কোর করেছিল তারা। এছাড়া আফগানিস্তান কখনোই টেস্টে ২০০ রান পার করতে পারেনি। বাকি তিনটি ইনিংসে তাদের স্কোর ছিল—১০৯, ১০৩ ও ১৪৯/৩।
