সিলেটে আ ন ম শফিকুল হক স্মরণে শোকসভা অনুষ্ঠিত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৩

সিলেট অফিস : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হক স্মরণে গত বৃহস্পতিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, আ ন ম শফিকুল হক ছিলেন সিলেটের আদর্শিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। সঠিক সময়ে তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো দক্ষতা ও ক্ষমতা ছিল।  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সৈয়দ আবু নছর অ্যাডভোকেট। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক সুব্রত পুরকায়স্থ প্রমুখ              —ইত্তেফাক