ওসমানীনগরে ৯৯৯-এ অভিযোগ, চার জন আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরে পুলিশের বিশেষ সেবা নম্বার ৯৯৯ এ অভিযোগের প্রেক্ষিতে দুই খদ্দেরসহ দুই নারীকে হাতে নাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দ কলেজ বাড়ি প্রবাসী রানা মিয়ার বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার সাদিপুর ইউপির শেরপুর লামা তাজপুর গ্রামের রুবিনা বেগম ওরফে রিমা চৌধুরী (৩৮), ফারজানা চৌধুরী (১৯), উমরপুর ইউপির মাটিহানি গ্রামের আব্দুস সুবহানের ছেলে দিলশাদ আহমদ রাজু (২৮) ও সাদিপুর ইউপির সুরিকোনা গ্রামের হাফিজ নাজির উদ্দিনের ছেলে এহসানুল করিম জাকারিয়া (২০)।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, আটককৃতদের অসামাজিকতার দায়ে আদালতে চালান করা হয়েছে। আটককৃত রবিনা ও শারমিনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে।