গাছবাড়িয়া স্কুলে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত বৃহস্পতিবার গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবকদের সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক  এক মতবিনিময় সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আয়ুব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাছান আল মামুন, রিসোর্স ইন্সট্রাক্টর আবদুর রাজ্জাক। পরে অসহায় দরিদ্র ও মেধাবীসহ ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।