সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে দুই শতাধিক বাবা ও মেয়ে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার কালিয়ান পাড়া গ্রামে ‘গুড নেইবারস্ বাংলাদেশ’ নামের একটি সংস্থার আয়োজনে ‘এই হোক অঙ্গীকার বাল্যবিবাহ নয় আর’ এই স্লোগানে বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো হয়।
অনুষ্ঠানে সংস্থাটির এরিয়া ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, গুড নেইবারস্-এর শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রধান শিক্ষক জাকিয়া শারমিন প্রমুখ।
মেয়েকে বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন উপস্থিত সকল বাবা। এসময় মেয়েরাও ১৮ বছরের আগে বিয়ে না করার অঙ্গীকার করেন।
