কালিয়ায় অস্ত্র গুলি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৬

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় অবৈধ অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আহম্মদ বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনার আর্মড পুলিশের একটি দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া গ্রামে ঐ মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি দোনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট। আহম্মদ ঐ গ্রামের মজনু বিশ্বাসের ছেলে।

নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেছেন, ঐ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।