নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় বৃহস্পতিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার দুওজ ইউনিয়নের দুওজ গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার (১৮)। সে তেলিগাতী সরকারি ডিগ্রি কলেজে অধ্যয়নরত ছিল।
আটপাড়া পুলিশ সূত্রে জানা গেছে, সুবর্ণা বাসার সামনে হাটাহাটি করছিলেন, এমস সময় পল্লী বিদ্যুতের মাটিতে পড়ে থাকা তারে পা লেগে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
(আটপাড়া-কেন্দুয়া) সার্কেল অফিসার মাহমুদুর রহমান ও অফিসার ইনচার্জ মো. আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তের কথা জানান।
