মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় রাস্তার পাশে ফেলে যাওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পলিথিন ও সিমেন্টের ব্যাগে করে রাস্তার পাশে নবজাতকের লাশটি ফেলে রেখে যাওয়া হয়েছিল। শুক্রবার সকালে শহরের মাদ্রাসা খাল ব্রিজ সংলগ্ন মেরিন ড্রাইভ রোড এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মোংলা থানার ডিউটি অফিসার এএসআই সুধাংশু হালদার বলেন, খবর পেয়ে ঠাকুরানী খাল সংলগ্ন মেরিন ড্রাইভ রোড এলাকা থেকে পলিথিন ও সিমেন্টের ব্যাগে মোড়ানো ঐ নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগের ছেঁড়া জায়গা দিয়ে শিশুটির একটি হাত বাইরে বের করা অবস্থায় ছিল। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
