জামালপুর প্রতিনিধি
জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারের মসজিদ মার্কেটে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সানন্দবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক বসরত আলী জানিয়েছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
