জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল :রিজভী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

ইত্তেফাক রিপোর্ট

জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দুই দিন আগে একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দেশের মহাসড়ক থেকে টোল আদায় করতে। সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। জনগণের পকেট কাটতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তিনি বলেন, মহাসড়ক থেকে টোল আদায় করা হলে তা যাত্রীদের পকেট থেকেই দিতে হবে, যানজটের তীব্রতা বাড়বে, নষ্ট হবে সময়।