মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন খালেদা জিয়া -----------------মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার দুপুরে আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরাবাসী আমাদের মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের যে সহযোগিতা করেছিল ও সহমর্মিতা দেখিয়েছিল তা অবিস্মরণীয়।

স্থলবন্দরের শূণ্য রেখায় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রকিবুল হক, ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার কিরীটি চাকমা প্রমুখ।

এর আগে মন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে আখাউড়া স্থল বন্দরে এসে পৌঁছান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া প্রমুখ।