বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বর্ধিত কমিটি ঘোষণা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২২

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটিতে আরো ২৪ জনকে অন্তর্ভুক্ত করে বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত বর্ধিত সভার সিদ্ধান্তক্রমে ২৪ জনকে বিভিন্ন পদে কোঅপ্ট করা হয়। গত বৃহস্পতিবার সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন: সহসভাপতি পদে মেহেরুন্নেসা মেরী, তানিয়া আক্তার কেয়া, জামাল হোসেন মুন্না ও আক্তারুজ্জামান স্বপন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ মো. আল-আমিন ও জিল্লুর রহমান রাজন; সাংগঠনিক সম্পাদক পদে মো. আল আমীন, পলাশ শিকদার, মো. কহিনুর রহমান, এসএম সাব্বির আহমদ, মো. ইকবাল হোসেন, নিজাম উদ্দিন মৃধা, মো. রেজওয়ানুর রহমান, এসএম পিয়ারুল ইসলাম নাসিম; দপ্তর সম্পাদক আশিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাবিয়া ফারুক মিষ্টি, সাংস্কৃতিক সম্পাদক রুমানা রুমা, সহ সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আফরোজ মেঘলা, উপ আইন সম্পাদক অয়ালিউল বাবু, আন্তর্জাতিক সম্পাদক আবদুল ওয়াদুদ খান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পল্লব বাড়ৈ, সহ সম্পাদক মাহফুজুল ইসলাম চঞ্চল ও সাঈদ হাসান সাদি। - প্রেস বিজ্ঞপ্তি