রংপুর-৩ আসনে উপ-নির্বাচন

বিএনপির মনোনয়ন পেতে ৫ জনের আবেদন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৭

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন পাঁচজন। তাদের মধ্যে আছেন রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য মসিউর রহমান যাদু মিয়ার বড়ো মেয়ে ও ২০ দলীয় জোটের শরিক পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) সভাপতি রিটা রহমান, রংপুর মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান বাবলা, মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন। সুফিয়া হোসেনের পক্ষে তার ভাই রায়হানুল কবির রনি এবং রিটা রহমানের পক্ষে পিপিবি নেতা আমিনুল ইসলাম গতকাল শুক্রবার দুপুরে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন ফরম গ্রহণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজ ৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাত্কার হবে।