শহীদ নজরুলের ৪৭তম শাহাদত বার্ষিকী আজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২২

শহীদ নজরুল ইসলামের ৪৭তম শাহাদাত্ বার্ষিকী আজ। এ উপলক্ষে বাউশিয়া শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ নজরুল ইসলাম স্মৃতি সংসদ, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টায় শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় কোরআন খানি, ১১টায় স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং দুপুরে দুস্থদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ১৯৭১ সালে ৯ ডিসেম্বর গজারিয়া উপজেলার বাউশিয়ার পাক বাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় তিনি শহীদ হন। তিনি গজারিয়া উপজেলা বি.এল.এফ এর অধিনায়ক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি