মেডিসিনের ওপর বই লিখে পুরস্কার পেলেন অধ্যাপক ডা: এইচ. এন. সরকার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২২

 

মেডিসিনের ওপর বই লিখে লেখক হিসেবে পুরস্কার পেলেন অধ্যাপক ডা: এইচ. এন. সরকার। তিনি মেডিসিনের ওপর আটটি বই লিখেছেন। গত শুক্রবার একটি হোটেলে এই পুরস্কার প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, একই মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি. এম. সালেহ উদ্দিন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজনে বিএসএম-এর অধ্যাপক মো. বিল্লাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক এম এ জলিল চৌধুরী, ডা: আহমেদুল কবির প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি